খেলাধুলা ডেস্ক: ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ফরোয়ার্ড নির্বাচনের জন্য ১৫ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা ৷ ফুটবলারদের সংস্থা ফিফপ্রো এবং ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৪ সালের সেরা একাদশ গঠনের লক্ষ্যে ফরোয়ার্ডদের এই তালিকা ঘোষণা করেছে৷ ওই তালিকায় রয়েছেন বিশ্ব ফুটবলের দুই মহাতরকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এছাড়া রয়েছেন গ্যারেথ বেল ও করিম বেনজেমার মতো রিয়ালের বিশ্বখ্যাত দুই ফুটবলার৷
বায়ার্ন মিউনিখের টমাস মুলার, অ্যারিয়েন রবেন ও ফ্রাঙ্ক রিবেরিও রয়েছেন ওই ১৫ জন ফরোয়ার্ডের তালিকায়৷ ম্যান সিটির আগুয়রোও রয়েছেন ওই তালিকায়৷ পাশাপাশি ম্যান ইউ -র স্ট্রাইকার ওয়েন রুনিকেও রাখা হয়েছে সেই তালিকায়৷ এখন দেখার সেরা একাদশে কারা সুযোগ পান৷ -ওয়েবসাইট