• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বিএনপি

BNP Flagসিসি নিউজ : দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে জাতীয় নির্বাচনের দাবিতে সরকার পতন আন্দোলন বেগবান করতে বিজয়ের মাস ডিসেম্বরকে দলের সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করেছে বিএনপি।
এরই প্রেক্ষিতে সারা দেশ থেকে দলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দলের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ডিসেম্বর মাসে বিএনপি আন্দোলনে যাচ্ছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্প্রতি এমন বক্তব্যের পর পরই সদস্য সংগ্রহের কার্যক্রম দ্রুতগতিতে শুরু করা হয়েছে। কারণ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল মনে করেন, তৃণমূলকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্তকরে ধরে রাখার ক্ষেত্রে সদস্য সংগ্রহ কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়া দলের সমস্যাজনিত বিষয় সমাধানের অনুরোধ করে প্রায় প্রতিদিনই চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর চিঠি দিচ্ছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। যার ফলে দলটি মনে করছে এখনই উপযুক্ত সময় তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বৃদ্ধি করা।   তাই তড়িগড়ি করেই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে হয়েছে বলেও জানা গেছে।
জানা যায়, দলের সদস্য সংগ্রহ কার্যক্রম প্রতি তিন বছর পর পর হওয়ার কথা থাকলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে এবার সারা দেশের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে এক হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে, এবারই প্রথম দলের সদস্য হতে চাইলে কেন্দ্র থেকে নির্ধারিত ফরম পূরণসহ  নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে হচ্ছে। এমনকি সদস্য সংগ্রহ কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্র থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
সূত্র জানায়, যে যেখান থেকে বিএনপির সদস্য হতে চাইবে সেখানকার বিএনপির দায়িত্বে থাকা নেতার স্বাক্ষরযুক্ত কাগজে তার জীবনবৃত্তান্ত, দলের প্রতি অবদান ফরমে উল্লেখ করে  কেন্দ্র বরাবর পাঠাতে হবে। তখন  কেন্দ্র তা যাচাই বাছাই করবেন।  কেন্দ্র যদি মনে করে থাকেন সদস্য ফরম পূরণ করা ব্যক্তিকে দলের সদস্য হিসেবে নিলে ক্ষতি নয় বরং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। আর ঠিক তখনই ওই ব্যক্তিকে  দলের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হবে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান বলেন, নতুন সদস্য সংগ্রহ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে দলের প্রধান বেগম খালেদা জিয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
তিনি বলেন, বিএনপির সামনে বড় আন্দোলন। সে আন্দোলন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও  মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন । কাজেই এই সময়ে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী করবে।
উৎস: শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ