• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্থলসীমান্ত চুক্তির প্রতিবাদে উত্তপ্ত আসাম

11আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হলে আসাম রাজ্য ২৬৮ হেক্টর জমি হারাবে। তাই ‘আসামের জমি’ বাংলাদেশে হস্তান্তর ইস্যুতে ‘ইউ-টার্ন’ নেয়ায় বিজেপির এখন কোনঠাসা অবস্থা। মাত্র দু-দিনের মধ্যে ‘মোদি জিন্দাবাদ’ ধ্বনি বদলে গেছে ‘মোদি হায় হায়’তে।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদে গত দুই দিন ধরে বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে উত্তাল উয়ে উঠেছে আসাম।
আসামের কট্টর ছাত্র সংগঠন আসু,আঞ্চলিক দল আসাম গণ পরিষদ-অগপ ও উপজাতি ছাত্র সংস্থাসহ বিভিন্ন সংগঠন এই চুক্তির বিরোধীতায় আন্দোলনে নেমেছে। পোড়ানো করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কুশপুতুল।
এই পরিস্থিতিতে স্থল সীমান্ত চুক্তি নিয়ে প্রবল সঙ্কটে পড়েছে আসাম প্রদেশ বিজেপি। দলের সাতজন সংসদও চাপে পড়েছেন। কিন্তু এই চুক্তি নিয়ে এখন অবধি বিজেপির একজন সংসদও গলা বাড়িয়ে কোনো মন্তব্য করেননি।
একমাত্র প্রদ্যোৎ বরাই মোদির অবস্থানকে সমর্থনের চেষ্টা করেছেন সোসাল মিডিয়া ব্যবহার করে। চুক্তির মুল বিষয়ই হলো ছিটমহলের পারস্পারিক বিনিময়। সেই মতো বাংলাদেশে ছিটমহলের জমি হস্তান্তর করে বিদেশী অনুপ্রবেশের পথ চিরতরে বন্ধ করে দেওয়ার কথাই বলেছেন তিনি। কিন্তু তাতে বিজেপির সঙ্কটমুক্তিহর কোনো উপায় দেখা যাচ্ছে না। বরং জমি হস্তান্তর ইস্যুতে তাদের দ্বিমুখী নীতির সমালোচনা হচ্ছে সর্বত্র।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের মধ্যে দীর্ঘ চার দশকের অমীমাংসিত সমস্যা সুরাহার জন্য ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকলটি সই হয়। এই প্রটোকল বাস্তবায়িত হলে ভারতের অপদখলে থাকা বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের কাছে থাকা বেশ কিছু জমি বাংলাদেশকে ফেরত দিতে হবে।
এজন্য ভারতকে ১৭ হাজারের কিছু বেশি একর জমি বাংলাদেশকে দিতে হবে, আর ভারত পাবে সাত হাজার একরের একটু বেশি জমি।
অপদখলীয় ভূমি বিনিময়ও সম্ভব হবে, যার ফলে ভারত প্রায় দুই হাজার ৮০০ একর জমি পাবে আর বাংলাদেশ পাবে দুই হাজার ২৬০ একর জমি। -ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ