• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিচিত্র আকৃতির দুই নবজাতক

Nilphamari Photo (1) 03.12ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা হাসপাতালে দুই গৃহবধু বিচিত্র আকৃতির দুটি নবজাতক জন্ম দিয়েছে। দুই নবজাতকের মাথার উপর ও পেছনে রয়েছে বড় ধরনের রক্তের থলে। মঙ্গলবার বিকালে হাসপাতালে স্বাভাবিক ভাবেই এই দুই নবজাতক প্রসব করলেও তাদের চেহারা ও শারীরিক গঠন ভিন্নতর রূপের। ফলে এ দিন সন্ধ্যায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের ডা. সুমনা খন্দকার জানান, প্রসব বেদনা নিয়ে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আতাবুল ইসলামের স্ত্রী গোলাপী ও একই উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী সম্পা খাতুন দুপুরে ভর্তি হয়। বিকাল সাড়ে ৪টার দিকে স্বাভাবিক ভাবেই তারা বিচিত্র আকৃতির সন্তান প্রসব করে। এর মধ্যে গোলাপী পুত্র সন্তান ও সম্পা খাতুর কণ্যা সন্তান জন্ম দেন। ওই দুই গৃহবধুর বধুর মধ্যে গোলাপীর পূর্বের ৩টি ও সম্পার ৪টি সন্তার রয়েছে।
বিচিত্র আকৃতির এই নবজাতকের বিষয়ে ডা. সুমনা খন্দকার বলেন গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে ফলিক এ্যাসিড ঘাটতি ছিল। ফলে শিশু দুটি অপরিপক্ত অবস্থায় গর্ভে বেড়ে উঠে। যা মাথা সহ শারীরিক গঠনও ভিন্নতার রূপ নেয়। এ অবস্থায় এ সব নবজাতক ৭ দিনের বেশী বেঁচে থাকার সম্ভবনা কম। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ