• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজের ১৩ দিন পর রাজমিস্ত্রীর ভাসমান লাশ উদ্ধার

Lasমাদারীপুর : মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নয়ারহাটখোলা খাল থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর হাসান শেখ (২০) নামে এক রাজমিস্ত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার ১৩ দিন পর যুবকটির লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসান শেখ শ্রীরামপুর গ্রামের হান্নান শেখের ছেলে।
সূত্রে জানা যায়, ২১ নভেম্বর শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন হাসান।  বাড়ি ফিরে না আসায় পিতা হান্নান শেখ রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১৩দিন পর বুধবার  নয়ারহাটখোলা খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, মৃত্যুর ঘটনা রহস্যজনক। তদন্তের মাধ্যমে সঠিক কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ