সিসি নিউজ: ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, ভারতের তৃণমূল কংগ্রেস আয়োজিত ডাকুরহাট গ্রামে আগামীকাল দুপুর ১২টায় এক জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ জনসভায় বাংলাদেশি ছিটমহলের বাসীন্দারা তার সঙ্গে সাক্ষাৎ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সফরে ছিটমহলবাসী তাকে অভিনন্দন জানাচ্ছে। তিনি এই সফরে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেবেন এমনটি প্রত্যাশা ছিটমহলবাসীদের।
ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে অবস্থিত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাংলাদেশি ছিটমহল ছিট করলা সংলগ্ন ভারতীয় ডাকুরহাট গ্রামে সফর করবেন। আর মমতার এ সফরকে ঘিরে আশার আলোর দেখছেন ছিটমহলবাসী।
ছিট করলাবাসী মনে করছেন, বাংলাদেশ ও ভারতের ১৬২ ছিটমহলবাসী মনে করছেন, এ সফরে ছিটমহলবাসীর দীর্ঘদিনের দাবি বাংলাদেশে ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, ভারতের তৃণমূল কংগ্রেস আয়োজিত ডাকুরহাট গ্রামে আগামীকাল দুপুর ১২টায় এক জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ জনসভায় বাংলাদেশি ছিটমহলের বাসীন্দারা তার সঙ্গে সাক্ষাৎ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সফরে ছিটমহলবাসী তাকে অভিনন্দন জানাচ্ছে। তিনি এই সফরে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেবেন এমনটি প্রত্যাশা ছিটমহলবাসীদের।