• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানুষ না পেয়ে গবাদি পশু ধরে নিয়ে গেল বিএসএফ

BSFসিসি নিউজ: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর (জিমনাল) সীমান্ত থেকে বাংলাদেশি তিনটি গবাদিপশু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার দুপুরে উপজেলার রহমানপুর (জিমনাল) ৮১৮ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সীমান্ত থেকে স্থানীয় ফজর আলীর ছেলে আফছার উদ্দিনের তিনটি গবাদিপশু ধরে নিয়ে যায় বিএসএফ।

বিষয়টি তাৎক্ষণিকভাবে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদর বিওপিতে জানানো হলে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পাটগ্রাম কোম্পানির কোয়ার্টার মাস্টার শামীম হোসেন ও বিএসএফের পক্ষে ছিলেন কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ২নং বাগডোগড়া ক্যাম্পের ইনচার্জ (এএসআই) নাওয়াল সিং।

এলাবাসী ও বিজিবি সূত্র জানায়, পঁচা নামে এক ভারতীয় নাগরিকের মাধ্যমে কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ২নং বাগডোগড়া বিএসএফ ক্যাম্পের টহল দল বাংলাদেশি কৃষক আফছার উদ্দিনের তিনটি ষাঁড় গরু ধরে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, বৈঠক শেষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, প্রথমে বিএসএফ গবাদিপশু ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে। পরে পঁচা নামে ওই ব্যক্তিকে হাজির করা হলে বিষয়টি দেখছি বলে বৈঠক শেষ করে।

উৎসঃ   বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ