• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের আন্দোলনে ছাত্রদলের বিদ্রোহীরা

Chatসিসি নিউজ: ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিদ্রোহী নেতা-কর্মীরা আবারও আন্দোলনে নেমেছেন। বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কুশপুতুল দাহ এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

এক সপ্তাহের আলটিমেটাম শেষ হওয়ার পর বুধবার এ বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিক্ষোভে নেতৃত্বদানকারী নেতা তরুণ দে বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত এ্যানী-টুকুকে বিএনপি থেকে অব্যাহতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ একই সঙ্গে ওই কমিটি বিলুপ্ত করে নতুন আরেকটি কমিটি গঠনের দাবি জানান তিনি।

গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ জানিয়ে আসছেন এসব নেতা-কর্মী।

সে সময় নতুন কমিটির সঙ্গে সংঘর্ষ, কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরসহ এ্যানী-টুকুর ওপর হামলার ঘটনাও ঘটে। এর জের ধরে একপর্যায়ে ছাত্রদলের প্রাক্তন সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন, তরুণ দে, প্রাক্তন যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু, ফেরদৌস আহমেদ মুন্না এবং প্রাক্তন সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল, সংগঠনের চকবাজার থানা শাখার সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ এবং প্রাক্তন চকবাজার থানা শাখার সভাপতি জাকির হোসেন বাবুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ ছাড়া ছাত্রদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং প্রাক্তন সহসভাপতি আবু সাঈদ, যুগ্ম সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজকে বহিষ্কার করা হয়।

উৎসঃ   রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ