• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চ্যানেল সিক্সটিন বন্ধের নির্দেশ

16সিসি নিউজ: ডাউনলিংকের মাধ্যমে বিদেশ থেকে পরীক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের মেয়াদ পেরিয়ে যাওয়ায় এক বছর পর বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল সিক্সটিন’ এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিল তথ্য মন্ত্রণালয়

মঙ্গলবার এই নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেডের চ্যানেল সিক্সটিন এর পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতির মেয়াদ ২০১৩ সালের ৩০ নভেম্বর শেষ হয়েছে এবং তা আর বাড়ানো হয়নি।

“এ অবস্থায় ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেড বা অন্য কারো পরিচালনায় চ্যানেল সিক্সটিন এর নামে কোনো টেলিভিশন চ্যানেল কেবল অপারেটর, অনলাইন বা অন্য কোনো মাধ্যমে যাতে সম্প্রচার করা না হয় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো।”

মন্ত্রণালয়ের এই নির্দেশনায় টিভি-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ