ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় গারাগঞ্জ বাজারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শৈলকূপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।