নীলফামারী প্রতিনিধি: কলেজ ক্যাস্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে এবার পরিষ্কার অভিযানে নেমেছে নীলফামারী সরকারী কলেজের ছাত্রছাত্রীরা। বৃহষ্পতিবার দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ মানু। এরপর ক্যাম্পাসের আবর্জনা পরিষ্কারে নামে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রছাত্রীরা। তারা কলেজের শ্রেণীকক্ষ, রাস্তাঘাট, শহীদ মিনার ও খেলার মাঠসহ বিভিন্ন স্থানকে আবর্জনামুক্ত করেন। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গনযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভেীমিক, সাধারণ সম্পাদক নোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।