নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে গভীর রাতে আগুন লেগে ৫ দোকানের প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার আনুমানিক রাত ৩ টায় উপজেলার রামখানা ইউনিয়নের দীঘির পাড় বাজারে রবি চন্দ্র সেনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পুড়ে ভস্মীভুত হয় ৫ দোকানের মালামাল।