কুড়িগ্রাম: কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে এবং অভিযুক্ত ছাত্রদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কের কলেজ মোড় থেকে জজকোর্ট মোড় পর্যন্ত দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সড়কে বেড়িকেট ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
এ সময় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার কুড়িগ্রাম সরকারী কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি গ্রহণের ঘটনায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমানকে লাঞ্চিত করে ওই কলেজের ছাত্ররা।