• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ভুতুড়ে বিলে হয়রানীর শিকার বিদ্যুৎ গ্রাহক

electricityসিসি নিউজ: সৈয়দপুরে বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে বিলের ফাঁদে পড়ে বিদ্যুৎ গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছে। দূর্নীতিবাজ মিটার রিডাররা ইচ্ছেমতো বিল করায় এ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে মর্মে বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করেছে।
সূত্র মতে, সৈয়দপুর বিদ্যুৎ অঞ্চলের আওতায় মিটার রিডাররা গ্রাহকদের মাসিক বিল প্রস্তুত করেন। নিয়ম হচ্ছে মিটার রিডিং দেখে গ্রাহকের বিল তৈরী করা। কিন্তু বাস্তবে অধিকাংশ মিটার রিডার কর্ম এলাকায় যান না। এর মধ্যে এক শ্রেনীর দূর্নীতিবাজ মিটার রিডাররা মাসোয়ারা গ্রাহকদের বিল কম করে থাকেন। তারা চুক্তিবদ্ধ মাসোয়ারা গ্রাহকদের বিল কম করে মোটা অঙ্কের টাকা পকেটস্থ করছেন এমন অভিযোগ গ্রাহকদের। সাম্প্রতিককালে বিল তৈরির ক্ষেত্রে মিটার রিডাররা বেপরোয়া হয়ে উঠেছে। তারা গ্রাহকদের প্রকৃত বিল না দিয়ে ইচ্ছেমতো অতিরিক্ত বিল তৈরী করছেন। এতে ভুতড়ে বিলের কবলে পড়েছেন আবাসিক বিদ্যুৎ গ্রাহক।
এ অবস্থায় গ্রাহকরা মিটার রিডারদের অপকর্ম বন্ধে আবাসিক নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় গ্রাহকরা নিজেরা সংগঠিত হয়ে দূর্নীতির বিরুদ্ধে মাঠে নামার মনোভাব ব্যক্ত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ