সিসি নিউজ: সৈয়দপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির নিজস্ব জায়গায় মৌসুমী আলু হাটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিলের মধ্যদিয়ে শহরের মিস্ত্রিপাড়া বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় ওই হাটের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া।