সিসি নিউজ: বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোশাররফ হোসেন্ নান্নুর বাবা প্রবীন শিক্ষক আফতাব উদ্দিন বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নশরতপুর ইউনিয়নের রানীপুর ডাক্তারপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ১ মেয়ে সন্তান নাতী-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নশরতপুর ইউনিয়নের রানীপুর ডাক্তারপাড়ায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর নামাজে জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউিটের অধ্যাপক মো. শামীম আহমেদ, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, সাবেক সাংসদ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিঞা, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি রনজিৎ চট্টোপাধ্যায়সহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য এ্যাড. তুষার কান্তি রায়, দিনাজপুর জেলা শাখার সম্পাদক মো. আনোয়ার আলী সরকার, নীলফামারী জেলা শাখার সম্পাদক জয়দেব কুমার জয়, জাতীয় শ্রমিক ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি আলী হোসেন, বাংলদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল আলম, নজরুল পাঠাগারের সভাপতি নন্দীশর দাস, বিপ্লবী ছাত্র মৈত্রীর দিনাজপুর জেলা অনন্ত কুমার রায় প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।