• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ের ছিটমহলে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ

BD-India-islandপঞ্চগড়: ছিটমহল বিনিময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণার পর পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহলের অধিবাসীরা আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে।

ছিটমহলের মসজিদে জুমার নামাজের পর শুকরিয়া মোনাজাত করা হয়। উভয় দেশের ভাগ্যতাড়িত ১৬২টি ছিটমহলের মানুষ নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছিল। দুই দেশের পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নেয়া হলেও নানা কারণে আলোর মুখ দেখেনি এসব উদ্যোগ। অবশেষে মমতার নমনীয়তায় ছিটমহলে চলছে আনন্দ-উৎসব।

জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ১১১টি ভারতীয় ছিটমহলের মধ্যে পঞ্চগড়ের তিন উপজেলায় রয়েছে ৩৬টি। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলার গারাতি শাল ও বোদা উপজেলার শালবাড়ি ছিটমহলে প্রায় আড়াই হাজার পরিবারের বাস।

নূন্যতম নাগরিক সুবিধাবঞ্চিত এসব ছিটমহলের অধিবাসীদের শিশুরা প্রাথমিক শিক্ষা অধিকার থেকেও বঞ্চিত ছিল। তাদের সন্তানদের স্কুল-কলেজে ভর্তি করানো হয় না, এলাকাতেও উন্নয়নের কোনো ছোঁয়া নেই। বৃহস্পতিবার মমতার নমনীয়তায় নতুন করে আশার আলো দেখছে ছিটমহলের নাগরিকরা। এ জন্য তারা ছিটমহলের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর শুকরিয়া মোনাজাত করেছেন। অনেক ছিটমহলে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

বোদা উপজেলার ভারতীয় পুটিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন বলেন, ‘মমতার ঘোষণার পর থেকে আমাদের ছিটমহলে আনন্দ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মিষ্টিমুখের আয়োজন করা হয়।”

একই উপজেলার ভারতীয় শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “আমাদের ছিটমহলের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর শুকরিয়া মোনাজাত এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।”

সদর উপজেলার ভারতীয় গারাতি শাল ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান জানান, “দীর্ঘদিন অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ঘোষণায় আমরা নতুন করে আশার আলো দেখতে পেয়েছি। এবার হয়তো আমরা মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারব। দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পাব। ছিটমহল বিনিময়ে আর কোনো প্রতিবন্ধকতা নেই। আশা করছি, উভয় দেশের শীর্ষ নেতারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ