• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

Adalotসিসি নিউজ: সৈয়দপুরে হায়দার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হায়দার শহরের হাওলাদার পাড়ার আলাউদ্দিনের পুত্র।
থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে এটিএসআই মোস্তাক আহমেদ শুক্রবার রাতে শহরের চাউল মার্কেট রোড থেকে চোলাই মদ সহ তাকে আটক করে। একটি কাপড়ের ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় পলিথিনের মধ্যে চোলাই মদ বহন করছিল।
আজ রোববার ভ্রাম্যমাণ আদালতে হায়দারকে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
অপরদিকে আজ রোববার সন্ধ্যায় একই সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে এটিএসআই মোস্তাক আহমেদ পলিথিনের ব্যাগে রাখা ২০ লিটার তাড়ি সহ জাফর (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে। তার বাড়ি শহরের নতুন বাবুপাড়ার কুলি মহল্লায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ