• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের উন্নয়নকর্মী বিজয় ও ইরা’র নেপাল যাত্রা

photo saidpur,06-12-2014সিসি নিউজ: বেসরকারী উন্নয়ন গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্,বাংলাদেশ (রিইব) এর সৈয়দপুর আঞ্চলিক অফিসের দুঃস্থ ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার জোরদারকরণ (স্ট্রাইভ) প্রকল্পের এনিমেটর প্রতাপ সরকার বিজয় রবিবার বিমানযোগে নেপাল যাচ্ছেন। সংস্থা’র দুঃস্থ ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার জোরদারকরণ (স্ট্রাইভ) প্রকল্পের আওতায় নেপালের তথ্য অধিকার আইনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করতে তাঁর এ নেপাল যাত্রা। ৬ দিনের এ সফরে তাঁর সঙ্গে সংস্থা রিইব’র কামরুণ নাহার ইরা সহ উল্লিখিত প্রকল্পের দেশের বিভিন্ন অঞ্চলের কর্মরত এনিমেটরাও রয়েছেন। সফরকারি দলের নেতৃত্ব দিচ্ছেন রিইবের এ্যাসিসট্যান্ট ডিরেক্টর সুরাইয়া বেগম ও স্ট্রাইভ প্রকল্পের বাবুল সূত্রধর। সফরকারী দল নেপালের কাঠমন্ডুতে অবস্থান করে সেখানকার তথ্য অধিকার আইনের মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ এবং সরকারের তথ্য কমিশনারের সঙ্গেও সরাসরি অভিজ্ঞতা বিনিময় করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ