• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বাঘের বাচ্চাকে পিটিয়ে হত্যা

lalmonirhat_pic_60479লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারীতে একটি বাঘের বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে ৬ জনকে আক্রমণ করে আহত করেছে ওই বাঘের বাচ্চাটি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের লোকজন বাঘের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে।
বাঘের আক্রমণে আহতরা হলেন; মহিষাশহর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী খাদিজা বেগম (৩৫), একই গ্রামের স্কুল শিক্ষক অমূল্য চন্দ্র রায় (৪০), কমল চন্দ্র (৩০), শ্যামল চন্দ্র (৩৫), তার ভাই বিমল চন্দ্র (৩৮), পাশ্ববর্তী বড়াইবাড়ি গ্রামের সুমন (১৪) ও নলীনি মোহন (৪০)। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে জলাতংক রোগের ভ্যাকসিন দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, গত ২৪ নভেম্বর সকালে প্রথমে শ্যামল ও তার ভাই বিমলকে আক্রমণ করে মুখে ও পেটে থাবা মেরে রক্তাক্ত জখম করে। পরদিন অনুরুপভাবে খাদিজা বেগমকে কোরআন শরীফ পড়া অবস্থায় থাবা মেরে মাথায় আঘাত করে। এভাবে এক সপ্তাহের ব্যবধানে ৬ জনকে রক্তাক্ত জখম করে এ প্রাণীটি। পরে এ ভাবেই পুরো গ্রামে শুরু হয় বাঘ আতংক। রাত হলেই মানুষ লাঠি ছাড়া বাহিরে বের হত না।
শনিবার সকালে অনুরুপভাবে ওই গ্রামের দুলালের বাড়িতে আক্রমণ করে বাঘের বাচ্চাটি। এসময় তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এসে বাঘের বাচ্চাটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
বাঘ মেরে ফেলার খবরে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় করলে মহিষাশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাঘের বাচ্চার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়।
বাঘের বাচ্চাটিকে দেখতে আসা কেউ কেউ বন বিড়াল বললেও স্থানীয়রা তা মানতে নারাজ। তাদের দাবি বন বিড়াল হলে মানুষ দেখে ভয়ে পালিয়ে যেত। কিন্তু এটি দিন কি রাত মানুষ দেখলেই ঝাপিয়ে পড়ে বাঘের মতই আক্রমণ করে। তাদের মতে ক্ষুধার্ত বাঘের বাচ্চাটি খাদ্যের সন্ধানে ভারত থেকে আসতে পারে।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম জানান, বন বিভাগের রংপুর রেঞ্জকে খবর দেয়া হয়েছে। তারা এলে বোঝা যাবে এটি বাঘ না বন বিড়াল।
তবে সীমান্তবর্তী এলাকাগুলোকে বাঘ দেখতে পাওয়ার ঘটনা এই প্রথম নয় কয়েক বছরা আগে নীলফামারীর ডিমলা উপজেলায় একটি বাঘকে গুলি করে হত্যা করেছিল প্রশাসন। তিস্তা নদীতে ভেসে সে বাঘটি ভারত থেকে বাংলাদেশে এসেছিল বলে ধারণা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ