রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে শনিবার যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী ঠাঁটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে গিয়ে পুষ্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, প্রেসক্লাব রাজারহাটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজব আলী, ছাত্রলীগ নেতা মো. আব্দুস সালাম প্রমূখ। শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।