• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে আটক ভারতীয় তিন নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

Simantoহিলি প্রতিনিধি : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় তিন নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৮টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাবপিলারের সীমান্ত চৌকিতে ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুনিল যাদব ও বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
হস্তান্তরকৃত ভারতীয়রা হলেন নদীয়া জেলার তেহট্টা থানার চিলাখালি গ্রামের জীতেন সরকারের ছেলে মনোদিপ সরকার (৪০), মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার কান্তনগর গ্রামের মৃত ভুদুলাল মন্ডলের ছেলে হেরেন মন্ডল (৩৮), একই জেলার রানিতলা থানার তুকারপাড়া গ্রামের কার্তিক চন্দ্র দাস বৈরাগ্যের ছেলে পরিমল দাস বৈরাগ্য (২৩)।
আটককৃতরা জানান, সপ্তাহখানেক আগে তারা হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাবনাতে এক মন্দিরে কির্তন পরিবেশন করতে যান। পরে সেখান থেকে ফিরে শুক্রবার রাতে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ওই তিন ভারতীয় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে বালুরচর থেকে তাদের আটক করা হয়। তাদের বিএসএফের কাছে হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হলে তারা আজ তাদের ফেরত নিতে সম্মত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ