• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোঝে না, সে বোঝে না!

10382085_641270475958200_5217556321477077949_oযশোর: ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না, সে বোঝে না’ দেখাকে কেন্দ্র করে মারামারিতে স্বামী-স্ত্রী জখম হয়েছেন। তারা দুজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুর রহমান (৩৮) ও লিপি বেগম ওই এলাকায় লেদু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবদুর রহমান জানান, তিনি পেশায় একজন রিকশাচালক। দুপরে তিনি ভাত খাওয়ার জন্য বাড়িতে এসে দেখেন স্ত্রী লিপি বেগম ‘বোঝে না সে বোঝে না’ দেখছেন। লিপির কাছে ভাত চাইলেও টিভি দেখায় ব্যস্ত ছিলেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে টেলিভিশন ভেঙে ফেলেন আবদুর রহমান । এ সময় লিপি বেগম ধারালো বটি দিয়ে আবদুর রহমানকে কুপিয়ে জখম করেন।পাল্টা আক্রমণে লিপি বেগমও আহত হন।

লিপি বেগম জানান, বাবার বাড়ি থেকে আনা টেলিভিশনটি ভেঙে ফেলায় রাগে-ক্ষোভে তিনি স্বামীকে কুপিয়ে জখম করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ