• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের ৩ ছাত্রী নিহত

Rajshahi-Accident-01রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কাটাখালি জুট মিলের সামনে দুই বাসের সংঘর্ষে রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ ছাত্রী।

আহত ছাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর একটার দিকে রাজশাহী মহানগরীর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  জুট মিলের সামনে রাজশাহী কলেজের ছাত্রী বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হন। এতে  আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন ছাত্রী। নিহত ছাত্রীরা হলেন- তানিয়া, মাহমুদা ও শারমিন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছাত্রীদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠানো  হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ