• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

image_109279_0সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ ইকোপার্কের কাছে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেসের চারটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন যোগযোগ বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেনের জন্য ঈশ্বরদীতে খবর পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসতে শুরু করেছেন।

রাজশাহী এক্সপ্রেসের চালক শামসুল আলম জানান, ভোরে রাজশাহী থেকে রওনা হয়ে সকাল সোয়া ৮টার দিকে তিনি ট্রেন নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছান। যাত্রা বিরতি শেষে লাইনে সবুজ সংকেত পেয়ে পশ্চিম স্টেশন থেকে তিনি ট্রেনটি নিয়ে রওনা করেন। কিছুদূরে যেতেই আকস্মিকভাবে ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচুত্য হয়। বঙ্গবন্ধু সেতুতে ওঠার জন্য গতি কম থাকায় ট্রেনটি সঙ্গে সঙ্গে থেমে যায়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

তিনি আরো জানান, তার চালিত ট্রেনটি ব্রডগ্রেজ লাইনে ছিল। কিন্তু বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের লাইনম্যান লাইনটি ভুল করে মিটার গেজে রাখায় ট্রেনটি লাইনচুত্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ