সিসি নিউজ: লাইসেন্স ফি ও রাজস্বের নির্দিষ্ট অংশ বাবদ প্রায় ১৫০ কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় দুইটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডাব্লিউ) অপারেটরের লাইসেন্স বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পরই এ কাজ শুরু হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও রেগুলেটরি কমিশন সূত্রে একথা জানা গেছে।
বাতিল করা গেটওয়ে কোম্পানি দুইটি হলো- সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিবারের মালিকানাধীন ‘রাতুল টেলিকম’ এবং নারায়গঞ্জ-৫ আসনের এমপি শামীম ওসমান পরিবারের ‘কে টেলিযোগাযোগ লিমিটেডে’।