সিসি নিউজ: কল্যানী রানীকে সভাপতি ও কুলসুম বেগমকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতি ক্লাস্টার নতুন জীবন কমিউনিটি সোসাইটি গঠিত হয়েছে।
গতকাল গোমনাতি ক্লাস্টার অফিসে অনুষ্ঠিত কমিটি গঠনের সভায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম ফারুখ। এসডিএফ নীলফামারী জেলা ব্যবস্থাপক হাসান নেওয়াজ মোঃ মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আঞ্চলিক বিশেষজ্ঞ(লাইভলীহুড) সাইদুর রহমান ও আঞ্চলিক বিশেষজ্ঞ(টেকনিক্যাল) আসাদুর রহমান বক্তব্য রাখেন।
৩৫টি গ্রামের ১৪০ নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে নতুন জীবন ক্লাস্টার কমিউনিটি সোসাইটি গঠন করা হয়। এসডিএফ জেলা কর্মকর্তা ওবায়দুল্লাহ’র সঞ্চালনায় সভা সমাপণী ঘোষনা করেন গোমনাতি ক্লাস্টার অফিসের কর্মকর্তা মোস্তফা কামাল।
প্রসঙ্গত অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ “সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) দারিদ্র বিমোচন এবং দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ২০১১সাল থেকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডোমার উপজেলার ১৯০টি গ্রামে কাজ করে আসছে। প্রকল্পের কাজ আরো সফল ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এসডিএফ লক্ষ্যভুক্ত জনগোষ্ঠিকে নিয়ে দ্বিতীয় প্রজন্মের কাজ শুরু করেছে।
জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন
রবিবার বিভিন্ন কর্মসুচীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু হয়েছে নীলফামারীতে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে কর্মসুচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এনামুল হক।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিউবো) ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে উদ্বোধনী দিনে বনার্ঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
“জলছে আলো, চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বিউবো নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আল মামুন মোঃ মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারীর মহাব্যবস্থাপক এনামুল হক প্রামানিক, এজিএম(অর্থ) মুরাদুজ্জামান তরফদার, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর তরফদার এনামুল কবির বক্তব্য রাখেন।
পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারীর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর তরফদার এনামুল কবির জানান, সপ্তাহ ব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ, বকেয়া আদায়, পিডিবির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সমন্বয় এবং শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের পুরস্কার বিতরণ।