জলঢাকা প্রতিনিধি: ৩০দিন ব্যাপী ব্যাটমিন্টন প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীর জলঢাকায়। শনিবার সন্ধ্যায় জলঢাকা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
ডোমার ব্যাটমিন্টন কোচিং সেন্টার(ডিবিসিসি) জলঢাকা শাখার আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিসিসি জলঢাকা শাখার সভাপতি মার্জিয়া সুলতানা।
ব্যাটমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন(বিডাব্লিউএফ) লেভেল-১ কোর্স ট্রেনিং এ তিন গ্রুপে ১৬ জন করে উপজেলার ৪৮জন নারী ও পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলঢাকা পৌরসভা মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ব্যাট মিন্টন কোচ পরিচালক আবু আসাদ মোঃ সামুন মাহদি বক্তব্য রাখেন।