সিসি নিউজ: “জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নীলফামারীর জলঢাকায় রবিবার সকাল ১০টায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কার্যালয়ে পায়রা উড়িয়ে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। পরে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিন শেষে বিদ্যুৎ অফিস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বিদ্যুৎ সাশ্রয় এর উপর দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মাজেদুল ইসলাম, অধ্যক্ষ এ কে আজাদ, সিসি নিউজ’র সহযোগি সম্পাদক মিটুল চৌধুরী প্রমুখ।