• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ জরুরি পানি পাঠাচ্ছে মালদ্বীপে

water_bottles-paniসিসি নিউজ : মালদ্বীপে খাবার পানির তীব্র সঙ্কট দেখা দেওয়ায় বাংলাদেশ জাহাজ ভর্তি বোতলজাত পানি পাঠাচ্ছে। একশ টন খাবার পানি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে রওয়ানা হয়েছে।
মালেতে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এএসএমএ আওয়াল বিবিসি  জানিয়েছেন, বোতলজাত পানি এবং লবণাক্ত পানি শোধন করার পাঁচটি বহনযোগ্য প্লান্ট নিয়ে নৌবাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র বিজয় এ মাসের ১১ তারিখ নাগাদ মালদ্বীপে পৌঁছুবে। মালের একমাত্র পানি শোধনাগারটির সুইচ রুমে বৃহস্পতিবার আগুন লেগে বিকল হয়ে পড়ায় এই সঙ্কট তৈরি হয়।
রাজধানী মালের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস-আদালত, হোটেল রেস্তোরা সহ সবজায়গায় এই একটি শোধানাগার থেকে সুপেয় এবং গেরস্থালিতে ব্যবহারযোগ্য পানি সরবরাহ হয়। ফলে এই দুর্ঘটনায় গত কদিন ধরে অভাবনীয় পানি সঙ্কট দেখা দিয়েছে।
রিয়ার অ্যাডিমরাল এএসএম আওয়াল বলেন, “বন্ধুপ্রতীম দেশের এই সঙ্কটে সাহায্যের জন্য বাংলাদেশ এগিয়ে এসেছে। তাছাড়া বহু বাংলাদেশীও মালদ্বীপে বসবাস করছেন।”
সরকারের পক্ষ থেকে স্কুলের মাঠে, রাস্তার মোড়ে মোড়ে খাবার জন্য জরুরী ভিত্তিতে কিছু পানি দেওয়া হচ্ছে। সেখানেও হুড়োহুড়ি চোখে পড়েছে। কোনো কোনো বিদেশী সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পানির জন্য লাইন থেকে বিদেশী শ্রমিকদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
তবে মি. আওয়াল জানান, বাংলাদেশীরা যাতে জরুরি পানি পেতে পারেন সে জন্য দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপের সরকার এবং বিভিন্ন বেসরকারি দাতব্য সংস্থার সাথে তারা যোগাযোগ রাখছেন।
মালদ্বীপে সত্তর হাজারের মতো বাংলাদেশি বসবাস করেন। তার মধ্যে মালেতেই থাকেন অন্তত ত্রিশ হাজার। বাংলাদেশের হাইকমিশনার জানান, শোধনাগারটি এখন সীমিত আকারে পানি সরবরাহ করতে শুরু করেছে। ছয় ঘণ্টা পর পর সরবরাহ লাইনে এক ঘণ্টা করে পানি আসছে।

ভারতও এগিয়ে এসেছে
মালদ্বীপে পানির অভাব মেটাতে পানীয়  বোতল নিয়ে মালদ্বীপ গেছে ভারতের বিমান সেনারাও। আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইতিইমধ্যেই ভারত থেকে বিমানে করে পানি পাঠানো হয়েছে মালদ্বীপে। গত দু’দিনে মোট পাঁচটি এয়ারক্রাফট রওনা হয়েছে মালদ্বীপে। রোববার ভারত থেকে মোট ৯০ টন পানি পাঠানো হয়েছে মালদ্বীপে।- বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ