• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রিয়াংকা এশিয়ার সেরা যৌন আবেদনময়ী

90813487বিনোদন ডেস্ক: যৌন আবেদনে বিশ্বের সর্বসেরা এশিয়া মহিলার শিরোপা আবারও জিতলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ২০১২ সালেও এই শিরোপা জিতে ছিলেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ডের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই এশিয়ার ২০১৪ সালের সেরা লাস্যময়ীদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে শীর্ষস্থান দখল করেছেন ৩২ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী।

গত বছর, তার দখল থেকে এই শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

এ বছর মুকুট ফিরে পেয়ে উজ্জীবিত প্রিয়াংকা বলেন, ‘আবারও এই সম্মান পেয়ে ভীষণ ভালো লাগছে। জনমতের ভিত্তিতে এই নির্বাচন হওয়ায় এটা আরও বেশি তৃপ্তিদায়ক। সকলকে অনেক অনেক ভালবাসা।’

তালিকা অনুযায়ী, এ বছর ক্যাটরিনা চতুর্থ স্থানে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী দ্রাষ্টি ধামী এবং সানায়া ইরানি। রিয়েলিটি শো তারকা গওহর খান পঞ্চম স্থান দখল করেছেন।

প্রিয়াংকা-ক্যাটরিনা ছাড়াও আরও যে সকল বলিউড অভিনেত্রী এই তালিকায় রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দীপিকা পাড়ুকোন (৬), কারিনা কাপুর (৮), সোনম কাপুর (৯), শ্রদ্ধা কাপুর (১৭), আলিয়া ভাট (২৪), মাহিরা খান (৩৪), কঙ্গনা রানাউত (৩৮), আনুশকা শর্মা (৪৭) এবং কণিকা কাপুর (৫০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ