যশোর : যশোরের শার্শায় ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ করেছে যুবলীগসহ উত্তেজিত জনতা। মৃত যুবলীগ কর্মীর নাম মো. তোজাম (৩৫)।
তোজাম সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সর্দারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া যশোর-বেনাপোল মহাসড়কও আবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
বিস্তারিত আসছে…