• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৯ই ডিসেম্বর দেবীগঞ্জ মুক্ত দিবস

Debigongধীমান কুমার রায় নীলু, দেবীগঞ্জ: ১৯৭১সালে ৯ই ডিসেম্বর দেবীগঞ্জ পাকসেনা মুক্ত হয়। ওইদিন মুক্তি বাহিনী ও মিত্রবাহিনীর প্রচন্ড আক্রমণের ফলে দেবীগঞ্জ থেকে পাক সেনাবাহিনীরা দেবীগঞ্জ ছেড়ে চলে যায়। ওই দিনই বিকালে ৪ ঘটিকায় দেবীগঞ্জ আনসার ক্লাবের সামনে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়া দেবীগঞ্জে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উঠে। পতাকা উত্তোলন কালে ওই সময় মুক্তি যোদ্ধাসহ গণমান্যসহ মরহুম সফিউল আলম প্রধান, নুরুল হক প্রধান, লুৎফর রহমানসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তি যোদ্ধা কাউন্সিল বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছেন। এক সাক্ষাৎ কালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীগঞ্জ স্বদেশ চন্দ্র রায় এবং মুিক্ত যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এ.কে. ভুুইয়া বলেন যে,  মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিজয় চত্বরে। আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ