• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকের গ্রিল কেটে ডাকাতির চেষ্টা

Sonali-Bankসিলেট: রাজশাহীর পর এবার শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকের জানালার গ্রিল কেটে ভল্ট ভাঙার চেষ্টা চালিয়েছে ডাকাতরা। সোমবার ভোরের দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে সোনালী মার্কেটের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির চেষ্টা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপক আশীষ দেব রায় বলেন, দুর্বৃত্তরা ব্যাংকের কাগজপত্র তছনছ করলেও কিছু নিতে পারেনি। বরং ব্যাংকের ক্লোজড সার্কিট ক্যামেরায় তাদের কর্মকাণ্ডের অংশবিশেষ ধারণ হয়ে গেছে। সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখে যায়, দুর্বৃত্তরা প্রায় এক ঘণ্টা ভল্টের তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়।

ব্যবস্থাপক আশীষ বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে ব্যাংকের ঝাড়ুদার প্রাণেশ দেব নাথ জানালার গ্রিল ভাঙা দেখে ফোন করে জানায়। তিনি বলেন, ‘ভিডিওতে দেখা যায় ভোর ৫টা ২০ মিনিটে ২২/২৩ বছর বয়সী জ্যাকেট পরা চার যুবক পূর্ব দিকের জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে ক্যাশের ড্রয়ার তছনছ করছে। সম্ভবত তারা সেখানে ভল্টের চাবি খুঁজছিল। এরপর ব্যাংকের টাকা বান্ডিল করার কাজে ব্যবহৃত হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার দিয়ে ভল্টের তালা ভাঙার চেষ্টা করে।’

তবে এরইমধ্যে দুর্বৃত্তরা সিসি ক্যামেরা ঘুরিয়ে ফেলায় সবকিছু ধারণ হয়নি বলে জানান ব্যবস্থাপক। তিনি বলেন, ঘণ্টাখানেক পর ৬টা ২৩ মিনিটে ওই চার জনকে একই দিক দিয়ে আবার বেরিয়ে যেতে দেখা যায়। ‘ফুটেজে চারজনের মধ্যে একজনের মুখের একপাশ দেখা গেলেও বাকিদের চেহারা বোঝা যায়নি।’

ব্যাংকের পূর্ব পাশেই ভবন ঘেঁষে একটি দোকান রয়েছে। দুর্বৃত্তরা ওই দোকানের টিনের চাল কেটে উপরে ওঠে এবং ব্যাংকের জানালার গ্রিল কাটে বলে আশীষ জানান। রাতে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কবির মিয়াকে সকাল পৌনে ৭টার দিকে ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায় ওই ভিডিওতে।

তবে কবিরের দাবি, ‘সারা রাত ডিউটি করে শেষ রাতে আমি ব্যাংকের ভেতর পশ্চিম-উত্তর কোনায় ঘুমিয়ে পড়ি। ঝাড়ুদার আসার পর সকালে আমি বাসায় চলে যাই। রাতে আমি কিছুই টের পাইনি।’

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনায় দুপুরের দিকে ব্যাংক কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি করে।

মাত্র চার দিন আগেই গত বৃহস্পতিবার রাতে রাজশাহীতে সোনালী ব্যাংকের কোর্ট শাখায় সুড়ঙ্গ কেটে ডাকাতির চেষ্টার সময় এক পথচারী দেখে ফেলায় পুলিশের হাতে ধরা পড়ে পাঁচ ডাকাত।

চলতি বছরের শুরুতে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুট হয়। পরে মার্চ মাসে বগুড়ার আদমদীঘিতে একইভাবে সুড়ঙ্গ কেটে লুট হয় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির ৩০ লাখ টাকা। এছাড়া গত সেপ্টেম্বরে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে প্রায় ২ কোটি টাকা চুরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ