• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন

bskঢাকা: বাংলা-ইংরেজি দুই ভাষাতেই ওয়েবসাইট চালু করলো বিশ্বসাহিত্য কেন্দ্র। সোমবার এটি উদ্বোধন করেন কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এখন থেকে www.bskbd.org ঠিকানায় ওয়েবসাইটটি সবাই দেখতে পারবে। ওয়েবসাইটে বিশ্বসাহিত্য কেন্দ্রের সব কার্যক্রমের তথ্য ও ইতিহাস ছবিসহ উপস্থাপন করা হয়েছে।

এর ফলে দেশ-বিদেশের পাঠকরা কেন্দ্রের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে পারবেন। এটি তৈরিতে সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, ব্র্যাক ব্যাংকের হেড অফ কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জিশান কিংশুক হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের এবং প্রবাসের পাঠক ও শুভাকাঙ্ক্ষিরা যাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন সেজন্য ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা হয়েছে। এটি হলো- বিশ্বসাহিত্য কেন্দ্র, নম্বর: ১৫২০২০২৪৪৬১৬৭০০১ (ব্র্যাক ব্যাংক লিমিটেড)।

এসময় ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আলোকিত মানুষ তৈরির প্রয়াসে দীর্ঘদিন ধরে কাজ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ ওয়েবসাইটের ফলে দেশের ও বিদেশের পাঠকরা বিশ্বসাহিত্য কেন্দ্রের চলমান কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। পাঠকরা সবসময় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে।’

তিনি আরো বলেন, ‘কেন্দ্রের উন্নয়নে বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাকাউন্টের মাধ্যমে পাঠকরা টাকা পাঠাতে পারবেন। ফলে কেন্দ্রের কার্যক্রমের পরিধি ও ব্যাপ্তি আরো সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ