• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবারো আলোচনায় হেনরী!

102044_1সিসি নিউজ: দীর্ঘ দিন পর সিরাজগঞ্জে আবারো আলোচনায় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী। এবার তিনি আলোচনায় এসেছেন জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে। ২১ ডিসেম্বর এ সম্মেলন হচ্ছে।

হেনরী ছাড়াও এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান। এছাড়া সদর আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা রয়েছে।

তবে মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দেয়ায় পুরো সিরাজগঞ্জেই তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

এর আগে জান্নাত আরা হেনরী সোনালী ব্যাংকের পরিচালক থাকাবস্থায় হলমার্ক কেলেঙ্কারিতে তার নাম উঠে আসলে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে তিনি সবচেয়ে আলোচিত হয়েছিলেন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে।

নির্বাচনে তিনি মাত্র ১ হাজার ৮শ ভোটে ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থী রোমানা মাহমুদের কাছে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ