• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চরমোনাইয়ের বিরুদ্ধে আটরশির মামলা

charmonai+atroshiনারায়ণগঞ্জ: ফতুল্লার রামারবাগে জিকির করা নিয়ে চরমোনাই ও আটরশি পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ চরমোনাই সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাতে থানা জাকের পার্টির সভাপতি খলিল উল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় রামারবাগ শাহী জামে মসজিদের খতিব ও চরমোনাই পীরের সমর্থক মাওলানা আবুল খায়েরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া রোকন উদ্দিন, আলতু মিস্ত্রি, কসাই কুতুব, সাইফুল ইসলাম, আব্দুল হক, আফজাল হোসেন, আব্দুর রহমান ও শাকিলসহ মোট ১৫জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ৫ ডিসেম্বর শুক্রবার আছরের নামাজের পর জাকের পার্টির উদ্যোগে ফতুল্লার রামারবাগ শাহী জামে মসজিদে পবিত্র আজিমুশান ইসলামী জলসার আয়োজন করা হয়। সন্ধ্যায় জিকির চলাকালে উল্লেখিত আসামিরা লাঠি ও দেশিয় ধারালো অস্ত্র হাতে জিকির মঞ্চে হামলা চালিয়ে জাকের পার্টির সদস্য বিল্লাল, গফুর ও দেলোয়ারসহ কয়েকজনকে মারপিট করে আহত করেন। এ সময় গফুরের পকেট থেকে ২৭হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আসামিরা মাইক ও মঞ্চ ব্যাপক ভাঙচুর করে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ