• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবস পালিত

Nilphamari Pic-4নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  জেলা প্রশাসকরে কার্যালয় চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও জয়ীতা সংবর্ধনায় মিলিত হয়।
জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্তমকর্তা নূরুন্নাহার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএসএম রফিকুন্নবী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলীম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী ক্লিনিক এন্ড নার্সিং হোমের মেডিক্যাল অফিসার ডা. রুখসানা খাতুন।
আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশের পক্ষ থেকে জেলার পাঁচ নারীকে জয়িতা  সংবর্ধনা দেয়া হয়।
এদের মধ্যে শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জন করায় নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা আরজুমান্দ বানুকে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যামে জীবন শুরু করায় মোর্শেদা বেগমকে. সফল জননী হিসেবে সাফল্য অর্জন করায় মোছা. মরিয়ম বেগমকে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য রসিদা বেগমকে এবং সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকরায় সেলিনা আক্তার সাথীকে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ