• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে বেগম রোকেয় দিবস উপলক্ষে “জয়িতাদের” সংবর্ধনা

Begumকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় কাহারোলেও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলার অডিটোরিয়াম হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার এর সভাপতিত্বে, “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বাংলার নারী জয়িতাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। জয়িতাদের সংবর্ধনা প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় অফিসার এস,এম শহিদুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মধুসুদন দাস। উক্ত অনুষ্ঠানে ৪ জন মহিলাদের মাঝে জয়িতা পুরস্কার প্রদান করা হয়, এর মধ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী পল্লী সমাজ নামক সংগঠন থেকে সফল জননী বিচিত্রা রায় ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবন শুরু করেছেন মঞ্জুয়ারা বেগম কে সংবর্ধনা প্রদান করা হয়।

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত
দেশ থেকে দুর্নীতি দুর করার লক্ষ্যে কাহারোলে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত। র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে এসে মানব বন্ধনে পরিণত হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তরনী কান্ত রায় ও সাধারণ সম্পাদক প্রভাষক বানেশ্বর রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ