• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে স্মৃতিস্তম্ভে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

Rajarhat Pic-09-12-14-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা শাখা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গলবার রাজারহাটের ঠাঁটমারী স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আমিনুল ইসলাম মন্জু মন্ডল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ লাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কমিউনিষ্ট সা. সম্পাদক মো. আনছার আলী, প্রেসক্লাব সভাপতি সহ অধ্যাপক মো. সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সা. সম্পাদক মো. আনিছুর রহমান লিটন, অধ্যক্ষ মো. আবুল হোসেন সরকার প্রমূখ।

রোকেয়া দিবস উপলক্ষে ৪ নারীকে ক্রেষ্ট প্রদান
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ৪ জন নারীকে বিশেষ অবদান রাখায় ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওছার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী বিথী। এম.আই ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহ. অধ্যাপক দিলরুবা বেগম ঝুমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা বেগম প্রমূখ। এদিকে সমাজে বিশেষ অবদান রাখা অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী আলোকমালা রাণী, সফল জননী হেনা কাজী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নারী রত্না রাণী এবং সমাজ উন্নয়নে বিউটি রাণীকে ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ