• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Jaldhaka Pic 9মিটুল চৌধুরী, সিসি নিউজ: জলঢাকা আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ১৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু করে জলঢাকা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হলরুমে জয়িতাদের সংবর্ধণা ও আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম জাহিদ তালুকদার, রাবেয়া চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিবেকানন্দ মহন্ত, অধ্যাপিকা শাহানাজ আক্তার প্রমুখ। আলোচনা শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী মোছাঃ রেজিনা আক্তার (কাঁঠালী), শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে মোছাঃ রেহেনা বেগম (কাঁঠালী), সফল জননী নারী মোছাঃ নুরজাহান (বালাগ্রাম), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবন শুরু করেছেন যে নারী নলোবালা রায় (কাঁঠালী)। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শাহানা বেগম (বালাগ্রাম) কে সংবর্ধণা ও ক্রেস্ট প্রদান করেন। বক্তারা মহিয়সী নারী বেগম রোকেয়ার নারীবাদী, সামাজ উন্নয়ন যে অবদান রেখেছেন তা বিভিন্ন দিক আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ