• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বছরের শুরুতেই মোদির ঢাকা সফর

MODI-16সিসি ডেস্ক: আগামী বছরের শুরুতেই ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের একটি গণমাধ্যম এমনই আভাস দিয়েছে। তবে কোন মাসে এ সফরে হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

ওই গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকেই মোদির ঢাকা সফরের তথ্যটি ভারতের কূটনৈতিক সূত্রে পাওয়া গেছে। গত শুক্রবার এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শ কমিশনের প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানেই নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে মোদির ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। তবে তা চূড়ান্ত নয়। বিষয়টি নিয়ে বর্তমানে দুই দেশের মন্ত্রী পর্যায়ে আলাপ-আলোচনা চলছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বণ্টন চুক্তি, ট্রানজিট, বিদ্যুৎ নিয়ে বেশ কয়েকটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্প্রতি ছিটমহল সমস্যা নিরসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইতিবাচক সাড়া দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ