সিসি ডেস্ক: সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান যখন লস এঞ্জেলেস বিমানবন্দরে অবতরণ করে তখন বিমান থেকে একজন অতিরিক্ত যাত্রী বের হয়।
সান ফ্রান্সিসকো থেকে মঙ্গলবার সকালে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরপরই এক নারী সন্তান প্রসব করেন।
এরপর ফিনিক্সগামী বিমানটিকে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করানো হয়।
সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র এমিলি স্যামুয়েলস জানান, সন্তান প্রসবে ওই নারীকে বিমানের ক্রুদের পাশাপাশি বিমানটির যাত্রী এক ডাক্তার ও নার্স সহায়তা করেন।
অবতরণের পরপরই ওই নারী ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।
বিমানের অন্যান্য যাত্রীকে অন্য একটি বিমানে ফিনিক্স পাঠিয়ে দেয়া হয়। নির্ধারিত সময়ের দুঘণ্টা পর তারা গন্তব্যে পৌঁছান।
সাউথওয়েস্টের মুখপাত্র বলেন, তাদের আশা তারা আজীবনের জন্য একজন যাত্রী পেয়েছেন।
সূত্র: এপি