• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেড় হাজার পর্নোসিডিসহ আটক ২

rajshahi-Rabরাজশাহী: রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় দুটি সিডির দোকানে অভিযান চালিয়ে দেড় হাজার পর্নোসিডিসহ ২জনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে ওই দুটি দোকানে অভিযান চালিয়ে পর্নোসিডি রাখা ও ভিডিও পাইরিসির দায়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ছন্দ অডিও ও ভিডিও দোকানের মালিক নজরুল ইসলাম (৪২) ও প্যাসিফিক অডিও ও সিডি দোকানের মালিক সোহেল (৩৬)। আটককৃত নজরুল নগরীর তেরোখাদিয়া এলাকার সৈয়দ আবুল হোসেনের ছেলে ও সোহেল নগরীর দড়িখরবোনা এলাকার শাহজাহান আলীর ছেলে।

র‌্যাব-৫ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, দীর্ঘ দিন ধরে উপশহরের ওই দুটি দোকানে বিপুল পরিমাণ পর্নোছবি সিডি আকারে বিক্রি ও দেশি বিদেশি সিনেমা অবৈধ্যভাবে ভিডিও পাইরিসি করা হচ্ছে বলে খবর পায় র‌্যাব। অনুসন্ধান করে খবরের সত্যতা পেলে রাত ১১টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল নিয়ে তিনি সেখানে অভিযান চালান।

এসময় ঘটনাস্থল থেকে দেড় হাজার পর্নোসিডিসহ দোকান দুটির মালিক নজরুল ও সোহেলকে আটক করে র‌্যাব-৫ এর বিনোদপুরস্থ সদর দপ্তরে নিয়ে আসে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ