
ঢাকা : গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রমনা থানার দায়ের করা মামলায় বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৩ জনের চার্জ গঠন করেছেন আদালত।
বুধবার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এই মামলার চার্জ গঠন করে একই সঙ্গে সাক্ষীর জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ জানুয়ারি খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদের সময় আসামিরা বিজয় নগর এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়।
পরে একই দিন রমনা থানার এসআই এমরান হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার অন্যান্য আসামিরা হলেন, হাবিব-উন-নবী খান সোহেল, আমিরুল ইসলাম আমিরসহ ১২ জন।