• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কো-অর্ডিনেটর

image_109737_0হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে এবং বন্দরটিকে অধুনিকায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের কো-অর্ডিনেটর মিশেল রেমন হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন।

আজ বুধবার বেলা ১১টায় তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে তিনি হিলি স্থলবন্দরের বে-সরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্দর দিয়ে আমদানি-রফতানিতে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং বন্দরটিতে আরো ব্যবসা-বাণিজ্য কিভাবে বাড়ানো যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে তিনি বন্দরের বিভিন্ন স্থাপনা এবং বন্দরের আশপাশের বিভিন্ন রাস্তা-ঘাট ঘুরে দেখেন।

ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্যের ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন এবং বন্দরের অধুনিকায়নের জন্য তার এই সফর বলে সাংবাদিকদের জানান বিশ্বব্যাংকের কো-অর্ডিনেটর মিশেল রেমন।

এদিকে পানামা হিলি পোর্টের সহকারী ব্যবস্থাপক এসএম হায়দার জানায়, সীমান্তের জিরো পয়েন্ট থেকে বন্দরের ১২ কিলোমিটার রাস্তা উন্নয়নে বন্দরের কী কী সুবিধা হতে পারে এসব বিয়য়ে তাদের বৈঠকে কথা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ