• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীস্থ এশিয়া এনার্জির অফিস ভাঙচুর ঘটনায় পৌর মেয়রসহ ১০ জনের নামে মামলা

Vangcurফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গ্যারী লাই এর আগমনকে কেন্দ্র করে খনি বিরোধীদের মিছিল থেকে এশিয়া এনার্জির অফিস এবং ২ টি পাজেরো ও ১ টি জীপ গাড়ী ভাংচুরের ঘটনায় এশিয়া এনার্জির সিনিয়র জিওলজিস্ট ফিল্ড অপারেশন সাইদুর রহমান খান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়রকে প্রধান আসামী করে দিনাজপুর ১ম শ্রেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৫ (ফুলবাড়ী) দিনাজপুর এ গত সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, মুরতুজা সরকার মানিক মেয়র, ফুলবাড়ী পৌরসভা, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির স্থানীয় নেতা এস,এম,নুরুজ্জামান, সাবেক ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান ও তেল গ্যাস নেতা আমিনুল ইসলাম বাবলু, তেল গ্যাসের ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব জয়প্রকাশ নারায়ন, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবতী, জার্জিস আহম্মেদ এবং স্বকল্প সোসাইট নামক স্থানীয় বেসরকারী সংস্থার নির্বাহী পরিচালক এম এ কাইয়ুম ও সনজিত প্রসাদ জিতু।
মামলা সুত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর  এনার্জির প্রধান নির্বাহী গ্যারী লাই তার স্ত্রী নানা লাই ও অফিসের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ২ টি  পাজেরো ও ১ টি জীপ গাড়ী নিয়ে ফুলবাড়ীতে আসেন। তারা পরদিন ২৬ নভেম্বর বেলা ১১ টায় তাদের কোল ইর্য়াড অফিসে ফুলবাড়ী খনি এলাকার অধিবাসীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি তার স্ত্রীসহ বেলা ১ টায় ফুলবাড়ী শহরের উপকন্ঠে উত্তর সুজাপুরে এশিয়া এনার্জির অফিসে দোতালায় আসেন। এর প্রায় আধা ঘন্টা পর উল্লেখিত আসামীরাসহ আরো  ৬০/৭০ জন আসামী বেইনী জনতা দলবদ্ধ হয়ে হাতে লোহার রড, লাঠি, ছোরা, বল্লম ইটের টুকরাসহ এশিয়া এর্নাজির নীচ তলায় অনাধিকার প্রবেশ করে ১ নং আসামী মুরতুজা সরকার মানিক গ্যারী লাই এবং তার স্ত্রী সহ কর্মকর্তাদের হত্যা করার জন্য আসামীদের নির্দেশ দিলে তারা নীচ তলায় ভাংচুর চালায় এবং অফিসের কাচেঁর জানালা ,টেবিল, গ্লাস ভাংচুর করে। তারা দোতলায় উঠার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ থাকায় ফিরে আসে। এসময় ১ ও ২ নং আসামী ১ টি পাজেরো জিপ ভাংচুর করে এবং অন্যরা অপর দুটি জীপ ভাংচুর করে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আরজীতে উল্লেখ করা হয়। আসামীরা এসময় অফিসের ১ জন গার্ডকে মারপিট করে আহত ও জখম করে। এসময় আসামীরা আফিসের ৩ টি ল্যাপটপ নিয়ে যায়। আরজীতে আসামীদের গ্রেফতারী পরোয়ানা জারি চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ