সিসি নিউজ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলপর্যায় (কোড নং ৩০১-৩২৩) ও স্কুলপর্যায়-২ (কোড নং ২০১-২২৪)-এর পরীক্ষা ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলেজপর্যায় (কোড নং ৪০১-৪৩৫)-এর পরীক্ষা ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
স্কুলপর্যায়ের পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৮৯ জন। কলেজ পর্যায়ের পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৯৮৮ জন। সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৭৭ জন।
উল্লেখ্য, একটানা ৪ ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ ঘণ্টা আবশ্যিক বিষয় (এমসিকিউ) পদ্ধতিতে এবং
পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের বর্ণনামূলক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে প্রেরণসহ পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।