• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পার্বতীপুরে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

Parbatipur_(Dinajpur)_Photo_ 10.12.14.পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে শহরের নতুন বাজার মোজাফফর নগর মহল্লায় অবস্থিত পার্বতীপুর ডিআইসি লাইট হাউস কনসোটিয়ামের রুমে আসাদুর রহমান চৌধুরী কয়েলের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ইন্সপেক্টর রজব আলী। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ডিআইসি ম্যানেজার শাহিনুল ইসলাম ও কাউন্সিলর শহিদুল আলম প্রমুখ।

পার্বতীপুরে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
মঙ্গলবার রাতে ১২টায় রংপুর র‌্যাব-১৩ অভিযান চালিয়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার এলাকা থেকে ১৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হারেজ উদ্দীন (৬১) কে গ্রেফতার করে। সে উপজেলার উত্তর শালন্দার গ্রামের মৃত লাল শাহর পুত্র। নেতৃত্ব দেন রংপুর র‌্যাব-১৩’র উপ-পরিদর্শক (এসআই) আজাদ আলী।
অপরদিকে পার্বতীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজা ও মাদক ব্যবসায়ী বাদল (৫৫) কে গ্রেফতার করেছে। বুধবার সকালে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও এএসআই গুনধর রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ ও ২শ’ গ্রাম গাজাসহ মাহাবুব রহমান ওরফে বাদল (৫৫) কে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে। ধৃত বাদল উপজেলার মোস্তফাপুর আমবাড়ী কুতুবপুর চৌধুরীপাড়ার মৃত মাহাতাব উদ্দীনের পুত্র।
মঙ্গলবার রাতে পার্বতীপুর মডেল থানায় গাজা ও মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ