• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ৩ কিঃ মিঃ কাঁচা সড়কটি পাকা করার দাবি এলাকাবাসীর

Joldhakaহাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা: একটি পাকা সড়কের জন্য প্রায় অর্ধশত বছর ধরে অপেক্ষা করেও আশা পুরন হচ্ছেনা নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট ও গাবরোল গ্রামের প্রায় ৬হাজার মানুষের।এলাকাবাসীর প্রানের দাবী উপজেলার কৈমারী ইউপির বড়ঘাট প্রাইমারী স্কুলের সামনে থেকে গাবরোল পাচঁমাথা তেতুঁল তলা হয়ে তিন কদম কৈমারী সড়কের ব্রীজ পর্যন্ত ৩কিঃমিঃ কাচাঁ সড়কটি পাকা না করায় ধুলা বালী,ও কাদার কারনে যাতায়াত,কৃষিপন্য,বাজার জাত করনের ও অন্যান্ন মালামাল পরিবহন,রোগীকে হাসপাতালে নেওয়ার সময় চরম জনদূর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায় নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট প্রাইমারী স্কুলের সামনে থেকে গাবরোল পাচঁমাথা তেতুঁলতলা এলাকার জনগনের ৩কিঃমিঃ কাচাঁ সড়কটি বড়ঘাট,জলঢাকা,রংপুর এর সাথে সহজ যোগাযোগের একমাত্র ভরশা।বিগত সরকারের সময়ে এই কাচাঁ সড়কটি  পাকাঁ করনের উদ্দ্যোগ নেওয়া হলেও তা আর বাস্তবায়ন হয়নি।এই কাচাঁ সড়কটি পাকা নাকরার ফলে মাঝে মাঝে বড় ,ছোট,গর্ত ও রাস্তার দুপার্শ্বে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।এবং বৃষ্টি হলে কাদাঁ,রোদ্র হলে ধুলা বালির কারনে যাওয়া আসার যোগাযোগের একমাত্র সড়কটি উক্ত এলাকার জনগনের চলাচল,রিক্সা,ভ্যাান,মাইক্রোবাস,সহ বিভিন্ন যানবাহন চলাচলে অযোগ্য ও অসুবিধা  হয়ে পরেছে। বড়ঘাট প্রাইমারী স্কুলের সামনে থেকে গাবরোল পাচঁমাথা তেতুঁল তলা হয়ে তিন কদম কৈমারী সড়কের ব্রীজ পর্যন্ত ৩কিঃমিঃ কাচাঁ সড়কটি পাকা না হওয়ার কারনে  চলাচলে উক্ত এলাকার জনগনকে তাদের উৎপাদিত আলু, তামাক, ধান, পাট, শাকসবজি সহ বিভিন্ন কৃষিপন্য বড়ঘাট, রংপুর,নিতে হলে তিন কদম হয়ে আমরুলবারী দিয়ে অথবা জলঢাকা,হয়ে ৬কিঃমিঃ রাস্তা ঘুরে যেতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।এই সড়কটি পাকাঁ হলে ঐ এলাকার জনগনের বড়ঘাট, জলঢাকা, রংপুর,নীলফামারী এর সাথে সহজ যোগাযোগের মাধ্যম হবে। এবং জনগনের ভাগ্যের উন্নতি হবে।এই সড়কটির কাজ আদৌ শুরু হবে কিনা কেউ জানেনা।গাবরোল এলাকার বাসিন্ধা নিত্যান্দ রায় এ প্রতিবেধককে বলেন,এই কাচাঁ সড়কটি পাকা হলে এলাকার উন্নয়ন সহ গরীব মানুষের ভাগ্যের চাকা ঘুরে দাড়াবে । গাবরোল পাচঁমাথা এলাকার বাসিন্ধা আব্দুস সুবান বলেন, সরকার আসে সরকার যায় কিন্তু এই কাচাঁ সড়কটির দিকে কেউ তাকায়না। নির্বাচন এলে সবাই আশ্বাস প্রদান করে সড়কটি পাকা করা হবে ।নির্বাচিত হলে আর হয়না।এলাকাবাসীর প্রানেরদাবী এই ৩কিঃমিঃ কাচাঁ সড়কটি দ্রুতগতিতে পাকা করা হোক। ৩নং ইউপি সদস্য আঃ গফুর বলেন,আমি ছোট বেলা থেকে শুনেছি এই সড়কটি পাকাঁ হবে।কিন্তু আর হয় না। কবে যে হবে জানিনা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হারুনঅর রশিদ বলেন, এই কাচাঁ সড়কটির কোন ফাইল আমার কাছে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ